Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

উখিয়ায় পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:০৬ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা ডাম্পার দুটি উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, ঘোনারপাড়া এলাকা থেকে পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বনভূমি ও পাহাড়ের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝