Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

খুলনা মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না: কেসিসি প্রশাসক

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য পড়ে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোমবার (৯ নভেম্বর) নগরীর কেডিএ অ্যাভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পূবালী ব্যাংক পিএলসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ব্যাংকটির ইসলামী ব্যাংকিং শাখা এ কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ব্যাংকের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে ফিতা কেটে ও একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

শহরের কোথাও প্রকাশ্যে বর্জ্য ফেলে রাখা যাবে না—প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, ইতোমধ্যে নিরালার উন্মুক্ত ডাম্পিং স্টেশন সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে পিটিআই মোড় ও নতুন বাজারে বিদ্যমান উন্মুক্ত ডাম্পিং স্টেশন দুটি এমনভাবে আধুনিকায়ন করা হচ্ছে, যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং পরিবেশদূষণ না ঘটে।

তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা স্থানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর সড়কগুলোর মিড আইল্যান্ড, সড়ক মার্কিং এবং দেয়ালে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। কেসিসির এসব উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পাশাপাশি নগরীর বর্তমান মনোরম পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, পূবালী ব্যাংক পিএলসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের আরআরএম ও সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, ইসলামী ব্যাংকিং শাখার এজিএম মো. তানভীর আহমেদ, অপারেশন ম্যানেজার মো. সেলিম শেখ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝