Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

ফেসবুকে সাংবাদিকের স্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট, সাইবার ট্রাইব্যুনালে মামলা

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর স্ত্রী ও পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিকের পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারের শিকার হচ্ছেন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফেসবুক আইডিটির পরিচালনাকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি ও ব্যক্তিগত হয়রানি বন্ধে এ ধরনের অভিযোগের যথাযথ তদন্ত ও আইনগত পদক্ষেপ জরুরি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝