Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ ব্যবহারে জনসচেতনতামূলক প্রচারণা

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০১ পিএম  (ভিজিটর : ১০)

অগ্নিকাণ্ড সহ যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের জরুরী সহায়তা পেতে হটলাইন ১০২ নাম্বারে কল করুন শীর্ষক প্রচারণা অনুষ্ঠান করেছে পিরোজপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। 

আজ সোমবার সকালে শংকরপাশা জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ও স্থানীয়দের মধ্যে দুর্ঘটনায় জরুরী সহায়তা পেতে ফায়ার সার্ভিসের ১০২ নাম্বারে কল করার গুরুত্ব বিষয় প্রচারণা অনুষ্ঠান করা হয়েছে। 

প্রতারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুলতানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস, ফায়ার ফাইটার মো. রাসেল শেখ। 

এ সময় বক্তারা বলেন অগ্নিকাণ্ড সহ যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের জরুরী সহায়তা পেতে হটলাইন ১০২ নাম্বারে কল করুন। ০১৯০১ ০২৩ ৯৫৯ এই নাম্বারে কল করে অতি দ্রুত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহায়তা পেতে পারেন। নারী পুরুষ শিক্ষার্থী সবার মাঝে ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার এবং জরুরি নাম্বার দ্রুত সবার মাঝে ছড়িয়ে দেয়ার অনুরোধ করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝