Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

খুলনায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম  (ভিজিটর : ১৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতিকে এ সম্মাননা প্রদান করা হয়। ৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির হাত থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেন সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল ও সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। এ সময় সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি অর্জন করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানান সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য রেজাউল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায় এবং পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝