Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

শ্রীগুরু সংঘের ১৩৫তম বাৎসরিক উৎসব উপলক্ষে ১১৮ সদস্যের কমিটি গঠন

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৭:০৯ পিএম  (ভিজিটর : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ১৩৫তম বাৎসরিক উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে ১১৮ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, কাউখালীর ইউএনও রেহেনা আক্তার, থানার ওসি মো. আনোয়ার হোসেন এবং শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল বলেন, আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক সহযোগিতা চেয়ে স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে আগেই আবেদন করা হয়েছিল। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি দায়িত্ব গ্রহণ করায় আশ্রম কর্তৃপক্ষ সন্তুষ্ট। তিনি উৎসব উদ্‌যাপনে দল-মতনির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপকমিটির আহ্বায়ক রেহেনা আক্তার বলেন, শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আসন্ন বাৎসরিক উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ১১৮ সদস্যবিশিষ্ট সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য ও আশ্রমের ভক্তদের সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। উৎসব আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝