খুলনার ডাকবাংলা এলাকার শতরুপা বিশ্বাস ওয়ালটনের একটি ফ্রিজ কিনে পেয়েছেন ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউসফুল অফার’-এর আওতায় বিনামূল্যে এসব পণ্য উপহার পেয়েছেন তিনি। উপহারের তালিকায় রয়েছে আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য।
সোমবার বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে শতরুপা বিশ্বাসের হাতে এসব উপহার তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম উপলক্ষে ওয়ালটন দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ পরিচালনা করছে। এ ক্যাম্পেইনের আওতায় ‘হাউসফুল অফার’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগও রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
শতরুপা বিশ্বাস সম্প্রতি খুলনার ডাকবাংলা এলাকার ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন। কেনার পর নিজের নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। কিছুক্ষণ পর তাঁর নিবন্ধিত মোবাইল নম্বরে ‘ওয়ালটন হাউসফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বিষয়টি জানিয়ে এসএমএস আসে।
উপহার পাওয়ার অনুভূতি জানিয়ে শতরুপা বিশ্বাস বলেন, প্রথমে মোবাইলে আসা এসএমএসটি ওয়ালটন প্লাজার ম্যানেজারকে দেখান তিনি। পরে জানতে পারেন, ফ্রিজ কেনার সুবাদে ওয়ালটন থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ অনেক পণ্য উপহার পেয়েছেন। খবরটি শুনে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আনন্দিত হন।
তিনি বলেন, ওয়ালটনের ফ্রিজের মান ভালো, দেখতে সুন্দর এবং দামও সাধ্যের মধ্যে। এ কারণে তিনি ওয়ালটনের ফ্রিজ কিনেছিলেন। সাধারণ ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিষ্ঠানটি সত্যিই উপহার দিচ্ছে দেখে ওয়ালটনের প্রতি তাঁর আস্থা আরও বেড়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন কর্মকর্তারা জানান, গ্রাহকদের দ্রুত ও সহজে বিক্রয়োত্তর সেবা দিতে প্রতিষ্ঠানটি ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে। এর মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে গ্রাহকেরা সহজে সেবা নিতে পারবেন। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতেই নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে বলে জানান তাঁরা।
এফপি/মিব