বরগুনার তালতলীতে ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক উপজেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদের পায়রা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।
এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পর্যটন উদ্যোক্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, তালতলী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, উপকূলীয় পরিবেশ ও সমৃদ্ধ গ্রামীণ সংস্কৃতি দেশের পর্যটনশিল্প বিকাশের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময়। গ্রামীণ উন্নয়ন ও পর্যটনশিল্প একে অপরের পরিপূরক। সুষ্ঠু ও টেকসই পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা গেলে স্থানীয় অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।
এফপি/মিব