Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

নওগাঁর মান্দায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে ১৭ বছর বয়সী এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালাইন ইউনিয়নের বেজোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এনামুল সরদার (৩২) এবং বৈদ্যপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল আলিম ওরফে ভুট্টু (৫০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিপূজা উপলক্ষে সোমবার সকালে ওই স্কুলছাত্রীর মা ও ভাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তাঁদের মামার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে ওই ছাত্রী ও তাঁর বাবা ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাবা বাজার করতে নীলাবাজারে গেলে ছাত্রী নিজ কক্ষে টেলিভিশন দেখছিল।

এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এনামুল ও আব্দুল আলিম ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, এনামুল ওই ছাত্রীর মুখ চেপে ধরে বিছানায় ফেলে দেন। এ সময় আব্দুল আলিম তাঁর পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন।

এ ঘটনায় ১০ নভেম্বর মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ)/৩০ ধারায় মামলা করা হয়েছে। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝