Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

সাহস থাকলে দেশে আসুন, জনগণই আপনাদের মূল্যায়ন করবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ২:১২ পিএম  (ভিজিটর : ৮৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাহস থাকলে দেশে আসেন, জনগণ কী মূল্যায়ন করে, তা পরে দেখবেন। আগুন-সন্ত্রাস বন্ধ করুন, জ্বালাও-পোড়াও করতে উসকানি দেবেন না—এমন হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে পালিয়ে গেছেন। পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন দেওয়া এবং মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন দিয়ে কীভাবে মানুষ পুড়িয়েছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্যোন্নয়নে যা যা করা প্রয়োজন, তা করছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় রূপগঞ্জের অভ্যন্তরীণ রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝