Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে নাফ নদীপথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে টেকনাফ স্টেশনের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করেন। এ সময় বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইয়াবা ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ মাদক পাচারের সঙ্গে জড়িত অন্য কারবারি ও সহযোগীদের শনাক্ত করে আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝