Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

জাতীয় নিরাপত্তা বিষয়ে এনডিসিতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৭:০৯ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি বুধবার (১১ নভেম্বর) মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন।

বক্তব্য শেষে প্রতিরক্ষা উপদেষ্টা কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মুক্ত আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি-২০২৬ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝