Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

অসুস্থ সাংবাদিক হাফিজার রহমানকে দেখতে গেলেন কৃষি কর্মকর্তা

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দৈনিক করতোয়া ও দৈনিক সমকালের আদমদীঘি উপজেলা প্রতিনিধি, পশ্চিম বগুড়ার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান শারীরিকভাবে অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গ্রামের বাড়িতে গেছেন আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া গ্রামে হাফিজার রহমানের নিজ বাড়িতে গিয়ে তাঁরা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম খন্দকার, খাদেমুল মাসুদ, মিজানুর রহমান, আতিকুর রহমান, কামরুল আহসান, ফরহাদ হোসেন, মামুনুর রশিদ, ইসমাইল হোসেন, আরমান হোসেন ও আহম্মেদ আরেফিন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মাসুদ রানাও উপস্থিত ছিলেন।

এ সময় কর্মকর্তারা অসুস্থ প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝