Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান স্থানীয়রা।

খবর পেয়ে বাউফল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এ সময় ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া হাত-পা কার, কীভাবে সেগুলো ওই এলাকায় এসেছে এবং এর সঙ্গে কোনো হত্যাকাণ্ডের ঘটনা জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝