Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম  (ভিজিটর : ২৬)

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী এমএ জলিল (অনন্ত জলিল) এবং তার স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক জমা দেয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকার কারণে সেটি প্রত্যাখ্যাত হওয়ায় এ নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি।

অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এবং তার স্ত্রী খাদিজা পারভীন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তাদের নোটিশ পাঠিয়েছেন এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু।

নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিস্তির মাধ্যমে এই অর্থ পরিশোধের শর্তে ঋণটি পুনর্গঠন করা হয়। কিন্তু পরবর্তীতে ঋণগ্রহীতারা পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করেন। ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য ২০২৬ সালের ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন অনন্ত জলিল। গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে আরও বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন অনন্ত জলিল। ক্যারিয়ারের শুরু থেকেই তার প্রতিটি সিনেমায় ছিলেন চিত্রনায়িকা বর্ষা। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘খোঁজ-দ্য সার্চ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’, ও ‘দিন-দ্য ডে’।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝