Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

গুমের মামলার আসামি শহিদুল বারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম  (ভিজিটর : ৭৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে মো. শাহিদুল বারিকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তিনি রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি গুমের মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

মামলার বাদী আলহাজ মো. বেলাল হোসেনের এজাহার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। এজাহারে উল্লেখ করা হয়, ব্যবসায়িক বিরোধের জেরে ২০১৬ সালের ১০ অক্টোবর কল্যাণপুর বাসস্ট্যান্ডের এসবি কাউন্টারের সামনে থেকে তাঁকে র‍্যাবের পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়। পরে তাঁকে ৩২ দিন গুম করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন বাদী।

এজাহার অনুযায়ী, ওই ঘটনার পর বাদীর স্ত্রী মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও গুমের অভিযোগে মামলা করার চেষ্টা করেন। তবে সে সময় তাঁরা ন্যায়বিচার পাননি বলে বাদীর অভিযোগ। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর, ২০২৫ সালের ৩০ জানুয়ারি তিনি মিরপুর মডেল থানায় গুমের মামলা দায়ের করেন ।

 গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় নিজের বাসা থেকে শহিদুল বারিকে গ্রেপ্তার করা হয়। পরে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতের ১৫ নম্বর আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪/১০৯/৩৪১/৫০৬/১১৪ ধারায় অভিযোগ রয়েছে । আদালতে শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাদী বেলাল হোসেন বলেন, “আসামি গ্রেপ্তার হয়েছেন। এখন রাষ্ট্রের কাছে সুবিচার চাই। ন্যায়বিচার পেলে বুঝব, জুলাই আন্দোলনের অপরাধীদের শাস্তি হয়েছে। অন্যথায় জুলাইয়ের আন্দোলন পরাজিত হবে।

বিস্তারিত আসছে…....
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝