Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

রাজবাড়ীতে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার - ৬

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ২০)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে হেরোইন সেবনের সময় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের মধ্যে চারজনকে ১৫ দিন এবং দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদনপুর এলাকার মৃত আতাই সরদারের ছেলে খোকন সরদার (৪০), ফরিদপুর সদর উপজেলার মাইঝামিয়ার ডাঙ্গী এলাকার মো. বিল্লাল ফকিরের ছেলে মো. করিম ফকির (৪০), রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী এলাকার মো. জলিল শেখের ছেলে মো. সুমন শেখ (৩৬), ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর আনন্দবাজার এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে মো. ইদ্রিস শেখ (৪৫), নওগাঁর রানীনগর উপজেলার বারনগর এলাকার মৃত খলিলের ছেলে মো. সিদ্দিক (৫০) এবং ফরিদপুর সদর উপজেলার পরাণপুর এলাকার আইয়ুব খানের ছেলে মো. মিঠু খান (৪০)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া রেলস্টেশন এলাকার একাধিক বোর্ডিংয়ে অভিযান চালায়। এ সময় বোর্ডিংগুলোতে হেরোইন সেবনরত অবস্থায় ওই ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে তাঁদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত খোকন সরদার, করিম ফকির, সুমন শেখ ও সিদ্দিককে ১৫ দিন করে এবং ইদ্রিস শেখ ও মিঠু খানকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ছয়জনকে যথাযথ পুলিশ পাহারায় বৃহস্পতিবার দুপুরেই রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝