Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিটর : ৫৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি ও রেললাইনের পাথরের টুকরা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামের চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন পালিয়ে যান। পরে ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বাঁশের লাঠি এবং রেললাইনের পাথরের টুকরা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), একই ইউনিয়নের নিজপাড়া গ্রামের শাহ জামালের ছেলে শাহরিয়ার রাকিব (২৬), হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের মৃত নুর মোস্তাকিমের ছেলে মোস্তফা কামাল রাজু (৫০), টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের নুর ইসলামের ছেলে শাহ আলম (৩৮) এবং একই ইউনিয়নের সদরাতালুক গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে হেকমত আলী (৩৫)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চালিয়ে লাঠিসোঁটা ও পাথরের টুকরাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী বলে পুলিশের দাবি। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝