Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

শাহজালাল বিমানবন্দরে উত্তেজনা, আনসার সদস্যদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম  (ভিজিটর : ১৭)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর স্বজনদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঘটনা ঘটেছে। পরে বিমানবাহিনী ও আনসার সদস্যদের সমন্বিত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, একজন যাত্রীর স্বজন নিরাপত্তা নির্দেশনা অমান্য করে আগমনী গেট দিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন। একপর্যায়ে ওই ব্যক্তি মেঝেতে পড়ে যান।

ঘটনাটি দেখে কয়েকজন স্বজন মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ভিডিও ধারণ বন্ধ করতে বলা হলে তাদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের বাকবিতণ্ডা হয়। পরে কয়েকজন উত্তেজিত ব্যক্তি আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিমানবাহিনী, আনসারসহ দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উত্তেজিত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় দায়িত্ব পালনরত পিসি হাবিবুর রহমান, আনসার সদস্য মো. নুরুজ্জামান ও মো. সাদেকুল সামান্য আহত হন। তাদের ইউনিফর্মের কিছু অংশও ছিঁড়ে যায়। আহত হওয়ার পরও তারা দায়িত্ব পালন অব্যাহত রাখেন বলে জানানো হয়েছে।

আনসার বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করা সবার দায়িত্ব। নিরাপত্তা প্রটোকল ও শৃঙ্খলা বজায় রেখে যাত্রীসেবা ও জননিরাপত্তা নিশ্চিত করাই দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মূল লক্ষ্য।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝