Dhaka, Saturday | 24 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 24 October 2026 | English
শিরোনাম:

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২৫ এএম  (ভিজিটর : ৪২)

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলির ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

তবে এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝