ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
শুক্রবার জুমার নামাজ পরিচালনার পরপরই তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস।
প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরে নিয়ে যান। তবে তাঁকে আটকের কারণ বা তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ এবং তাঁদের আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।
এফপি/মিব