নওগাঁর পত্নীতলায় ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ৭ নম্বর পাটিচরা ইউনিয়নের মল্লিকপুর হাইস্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাটিচরা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
পাটিচরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার এবং সহসভাপতি মো. সাদেকুল বারি।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাটিচরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু ইউসুফ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মো. আবু হোরাইরা (বিল্লা)। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাটিচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (পলাশ)।
খেলা উপভোগ করতে স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।
এফপি/মিব