Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত ইবির ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম  (ভিজিটর : ২৪)

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ১৮তম বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে আইন বিভাগের ১৪ জন হলেন-২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম; ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ হোসেন ও শফিক শোভন; ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন খান; ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট সালমা খাতুন; ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহবুবা মোহিনী, শাকির আলম, রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, শারমিন খাতুন ও ইয়াসমিন খাতুন; ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খালিদ লিখন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমজাদ হোসেন।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের চারজন হলেন-২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকনুজ্জামান রায়হান।

এ ছাড়া আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুপারিশপ্রাপ্তরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে। নিজেদের সাফল্যের জন্য তাঁরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।

তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন সম্মাননা অনুজ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে ন্যায় ও সত্যের পথে থেকে বিচারিক দায়িত্ব পালন করতে সবার কাছে দোয়া চান তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সিভিল জজ পদে সদ্য সুপারিশপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সভাপতির বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, ‘তোমরা এ বিশ্ববিদ্যালয়ের জন্য আশীর্বাদস্বরূপ। আশা করি, ভবিষ্যতে তোমরা আদর্শ বিচারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। পেশাগত জীবনে সত্য, ন্যায়বিচার ও সাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ প্রাক্তন শিক্ষার্থী সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। তাঁদের মধ্যে আইন বিভাগের ১৪ জন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের চারজন এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একজন রয়েছেন।


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝