Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

নোয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল জব্দ

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম  (ভিজিটর : ৭)

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অবৈধ অপরিশোধিত পামওয়েলসহ একটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পামওয়েলের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় হাতিয়ার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে পামওয়েল বহন করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা পামওয়েল ও বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝