Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

নাটোরে পাট বোঝাই ট্রলির চাপায় নিহত ১

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম  (ভিজিটর : ৫)

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায়, ঘাতক ট্রলিচালক কায়সার (৩৭ ) কে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
 
নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্না নগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বানী ইসরাইলের স্ত্রী।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ মাসুদ বলেন, গেদি বেগম তার পুত্রবধুর সাথে বেয়াই বাড়ি থেকে বেড়ানো শেষ করে নিজ বাড়ি রাজশাহীর দুর্গাপুরে যাচ্ছিলেন। এমতাবস্থায় পাটুল থেকে নলডাঙ্গার দিকে আসা একটি চার্জার ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন গেদি বেগম। ভ্যানটি সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই স্যালো ইঞ্জিনচালিত একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় ভ্যানে থাকা গেদি বেগম পাটবোঝাই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। পরে ওই গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গেদি বেগমের পুত্রবধূ বলেন, আমার শাশুড়িসহ আমি রাজশাহী দুর্গাপুর আমার শ্বশুরবাড়ি থেকে আমার নিজ এলাকায় নলডাঙ্গায় বেড়াতে এসেছিলাম আজকে আমরা আমার শ্বশুর বাড়ি রাজশাহীর দুর্গাপুরে ফিরে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় এই দুর্ঘটনায় আজকে আমার শাশুড়ি মারা যায়।

এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, নিহতের ঘটনায় ট্রলি চালক আটক আছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝