Dhaka, Saturday | 21 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 November 2026 | English
শিরোনাম:

রেমিট্যান্স সেবা সম্প্রসারণে কৃষি ব্যাংক-ট্যাপট্যাপ সেন্ড চুক্তি

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ানো এবং রেমিট্যান্স প্রেরণ সহজ, দ্রুত ও নিরাপদ করতে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও আন্তর্জাতিক ডিজিটাল রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান এবং ট্যাপট্যাপ সেন্ডের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইমরান ভূঁইয়া চুক্তির নথি বিনিময় করেন।

এ চুক্তির ফলে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর সুযোগ আরও সম্প্রসারিত হবে। প্রতিষ্ঠানটি বিশ্বের ৪০টি দেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে ৯০টিরও বেশি দেশে অর্থ পাঠানোর সেবা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান, পর্ষদ সচিবালয় বিভাগের সচিব (উপমহাব্যবস্থাপক) কে. এম. হাবিব-উন-নবী, আইসিটি অপারেশন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ফরিদ হাসান এবং ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক জিনাত শাফিন ওয়াদুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝