Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

পঞ্চগড় সীমান্তে ৬,৪০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ২০)

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চাটিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। 

আটক ব্যক্তিরা হলেন—বোদা উপজেলার নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)। জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। 

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বড়শশী বিওপির একটি নিয়মিত টহল দল হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাটিপাড়া নামক স্থান থেকে ওই দুই যুবককে আটক করা হয়। 

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা তাদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং একটি পুরাতন পালসার মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে ট্যাবলেটগুলো পাচারের চেষ্টা করছিলেন। পরে দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পালসার মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (ভিভো), একটি বাটন ফোন (ম্যাক্সিমাম) এবং দুটি গ্রামীণফোন সিম কার্ড জব্দ করা হয়। 

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে বিজিবির নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে তাদের অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে। 

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝