Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

নাশকতা ঠেকাতে ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিটর : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের নয়টি জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন, শরীয়তপুরে ৪ প্লাটুন, সাতক্ষীরায় ২ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত স্থানগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদনের পরিবেশ বজায় রাখতেও কাজ করছেন তাঁরা।

নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন, মোবাইল টহল ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন সদস্যরা। সংশ্লিষ্ট রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের সরাসরি তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝