ঢাকা ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স এসআরবি। এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, এসআরবি-৬ ও এসআরবি-৪-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় খুলনা সদর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি চঞ্চল মাহমুদ পাঠানকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চঞ্চল মাহমুদ পাঠান মুন্সীগঞ্জ জেলার নাগেরহাট পাঠানবাড়ি এলাকার মৃত লতিফ পাঠানের ছেলে।
অন্যদিকে, রোববার সন্ধ্যায় এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা থানাধীন তিলকগ্রাম এলাকায় আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় খুলনার লবণচরা থানার অপর একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মাশরাফি মোল্লাকে (২২) গ্রেপ্তার করা হয়।
মাশরাফি মোল্লা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এফপি/মিব