Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

ফাইনালে পুলিশকে হারিয়ে জাতীয় বিচ ভলিবলে চ্যাম্পিয়ন আনসার

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ‘এ’ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশ নারী ‘এ’ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার ও ভিডিপি।

রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দক্ষতা, কৌশল ও নৈপুণ্যের পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে আনসার ও ভিডিপির নারী দল।

এ সাফল্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় নারী বিভাগে আনসার ও ভিডিপির নারী ‘এ’ দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নারী ‘বি’ দল তৃতীয় স্থান অর্জন করে। পুরুষ বিভাগে আনসার ও ভিডিপির পুরুষ ‘বি’ দল চতুর্থ স্থান অর্জন করে। অন্যদিকে পুরুষ ‘এ’ দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনেও সাফল্য অর্জন করে আসছে। এবারের বিচ ভলিবল প্রতিযোগিতায় নারী দলের শিরোপা জয় এবং অন্য দলগুলোর সাফল্য বাহিনীর ক্রীড়াক্ষেত্রে অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে বলে আশা সংশ্লিষ্টদের।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝