Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির প্রতিরক্ষা প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইতালির ন্যাশনাল আর্মামেন্টস ডিরেক্টরেটের (এনএডি) পরিচালক মেজর জেনারেল লুইজি কাসালি। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক সম্প্রসারণ এবং প্রতিরক্ষা খাতে যৌথভাবে কাজ করার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো গেলে পারস্পরিক সক্ষমতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উচ্চপর্যায়ের এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক প্রতিফলন। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝