বরগুনার তালতলীতে ‘তালতলী বহু অংশীজনীয় নেটওয়ার্ক’-এর কার্যনির্বাহী কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) তালতলী ফিশনেট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আবু সিদ্দিকের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহজালাল ফরাজী, শারমিন আক্তার, নাছরিণ আক্তার, রুমা আক্তার, গোলাম মাওলা, মো. শাহজাহান, মো. আব্দুল কবির, মো. মনির, মং চিন জো, মো. মনোয়ার, মো. হাইরাজ মাঝি, মো. মোস্তাফিজ ও শ্যামলী রানী উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিএনআরএস-ফিশনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল হালিম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন সভায় অংশগ্রহণ করেন।
সভায় খাসজমির জন্য আবেদন, অন্যান্য কার্যকর এলাকাভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা (ওইসিএম), সামাজিক নিরাপত্তাবেষ্টনী এবং আয়বর্ধক সহায়তা (আইজিএ) কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।
এফপি/মিব