Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

পল্লবীর ৬ নম্বর ওয়ার্ডে আরমান সোহেল ও রফিকের নেতৃত্বে রাজপথে বিএনপি-যুবদল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম  (ভিজিটর : ৯)

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ডে দিন-রাত ২৪ ঘণ্টা রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। আন্দোলন-সংগ্রাম, মিছিল, সমাবেশ ও গণসংযোগসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় যুবদলের সাবেক দুই নেতা আরমান সোহেল ও রফিকুল ইসলাম রফিক।

আরমান সোহেল পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে রফিকুল ইসলাম রফিক পল্লবী থানা যুবদলের সাবেক ছাত্রনেতা। তাদের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

তাদের সঙ্গে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন পল্লবী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার টিটু। তিন নেতার সমন্বয়ে স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন।

নেতাকর্মীদের দাবি, যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে দিন-রাত রাজপথে অবস্থান করার কথা জানিয়েছেন তারা।

এ বিষয়ে নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে তারা রাজপথে সক্রিয় থাকবেন। কোনো অবস্থাতেই রাজপথ ছেড়ে যাবেন না বলে জানান তারা।

তাদের ভাষ্য, সাংগঠনিক ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দলীয় আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখাই তাদের লক্ষ্য।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝