Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

অভিনেত্রী জ্যোতিকা আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম  (ভিজিটর : ২৬)
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর তুরাগ এলাকার একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে জানাননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে তীব্র সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান নেওয়ার অভিযোগে ওই গ্রুপে জ্যোতিকা জ্যোতির নামও উঠে আসে। পরবর্তীতে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেছিলেন, কেবল ঢাকার পরিস্থিতি জানাতেই তিনি গ্রুপে তথ্য দিতেন।

তবে এই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন পরিচালক জ্যোতি এবং ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ ছাড়া ২০২৬ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের তালিকায়ও তার নাম রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝