Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

খুলনার শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ২:৪৬ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা নগরীর শিববাড়ি মোড়ের গোলচত্বরে থাকা বিএনপির একটি ব্যানারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে শিববাড়ি মোড়ে আসে। 

পরে তারা গোলচত্বরে থাকা বিএনপির ব্যানারে আগুন ধরিয়ে দেয়। উপস্থিত পুলিশ সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই যুবক ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে আসে। তারা গোলচত্বরে থাকা বিএনপির ব্যানারে আগুন দেয়। পুলিশ ধাওয়া করলে তারা মোটরসাইকেলে করে নিউমার্কেট হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এফপি/মিব



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝