Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

ফের বিতর্কে জড়ালেন পরীমনি

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম  (ভিজিটর : ৩৩)

রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে ফের বিতর্কের জন্ম দিলেন ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। 

জানা গেছে, অভিজাত ওই ক্লাবটিতে পাঁচ দিন ধরে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন চলছিল এবং রোববার এর শেষ দিন ছিল। সেখানে মঞ্চে পরীমনির পারফরম্যান্সের শেষ পর্যায়ে নায়িকা উদ্দেশ করে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন এই অভিনেত্রী। এ ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।

ধারণা করা হচ্ছে, সাংবাদিকদের উদ্দেশে নায়িকা মধ্যমা আঙুল প্রদর্শন করেছেন। 

রোববার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে মধ্যমা আঙুল প্রদর্শন করেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। এ ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝