মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
এফপি/অ