Dhaka, Wednesday | 7 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 7 October 2026 | English
শিরোনাম:

শেরপুরে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩০ এএম  (ভিজিটর : ২৩)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী পাড়া (লিচুবাগান) এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহের বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ জানান, বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝