Dhaka, Monday | 5 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 5 October 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রাম সদর হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি আতিক মুজাহিদের ভ্যানগাড়ি উপহার

প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম  (ভিজিটর : ৭৮)

কুড়িগ্রাম সদর হাসপাতালের বর্জ্য অপসারণ ও সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম তরান্বিত করতে দুটি ভ্যানগাড়ি অনুদান দেওয়া হয়েছে। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের নিজস্ব অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

রবিবার (৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে ভ্যানগাড়ি দুটি আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আল আমিন মাসুদ এবং এমপি পক্ষের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়াসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

এ সময় হাসপাতাল কতৃপক্ষ জানায়, নতুন দুটি ভ্যান যুক্ত হওয়ায় এখন থেকে দ্রুত ও সহজে আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝