Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

অসহায় সীমা চক্রবর্তীর পাশে বরগুনা জেলা প্রশাসন

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। স্বামীহারা অসহায় নারী সীমা চক্রবর্তীর দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। জেলা প্রশাসকের উদ্যোগে তাঁকে নগদ অর্থ, শুকনা খাবার ও একটি কম্বল দিয়ে সহায়তা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা সীমা চক্রবর্তীর হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সীমা চক্রবর্তীর অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কোনো অসহায় মানুষ যেন প্রয়োজনের সময় নিজেকে একা মনে না করেন, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝