নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এফপি/মিব