Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

সাড়ে ১৬ বছর পর পদোন্নতি, পবিপ্রবির পরিচালক হলেন মাহফুজুর রহমান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম  (ভিজিটর : ১৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান সবুজ। এর আগে তিনি দীর্ঘ সাড়ে ১৬ বছরের বেশি সময় ধরে একই বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। নতুন দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রথম জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন মাহফুজুর রহমান। পরবর্তী সময়ে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপপরিচালক পদে পদোন্নতি পান তিনি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পর পরিচালক পদে পদোন্নতির সুযোগ থাকলেও দীর্ঘদিন তিনি পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাহফুজুর রহমান বরগুনার আমতলী উপজেলার আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। পরে একই বিষয়ে এমএসএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এ ছাড়া ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি জাতীয় দৈনিক দিনকাল ও দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পাশাপাশি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা ‘সাগরকন্যা’র সম্পাদকের দায়িত্বও পালন করেন।

তিনি পটুয়াখালী প্রেসক্লাবের তিনবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে পটুয়াখালী জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পাওয়ায় মাহফুজুর রহমান সবুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝