Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩১ পিএম  (ভিজিটর : ২৭)

২০২৭ সালের হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (২২ নভেম্বর) তা প্রকাশ করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫ (৬) অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধনকারী প্রত্যেক হজযাত্রীকে নির্ধারিত সময়ের (১০ ডিসেম্বর ২০২৬) মধ্যে নিজ নিজ নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অবশিষ্ট টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

নির্ধারিত এই সময়সীমার মধ্যে কোনো হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে ব্যর্থ হলে তার প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

একই দিনে জারি করা এসংক্রান্ত অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা নেওয়ার আগে হজযাত্রীদের ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

এরপর এসব পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নেওয়ার পর স্বাস্থ্য সনদ নিতে হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এসব পরীক্ষা করা যাবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিক্যাল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝