Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ এএম  (ভিজিটর : ২৩)
ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আজ। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েব সাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েব সাইটে এ ফল প্রকাশ করা হবে।

রোববার আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েব সাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েব সাইট https://eduboardresults.gov.bd/ থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গত ৩১ অক্টোবর  প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝