Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম  (ভিজিটর : ৮)

মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে শহরের বাগমামুদালীপাড়া এলাকার আবিদুর রহমান শ্রাবণ রয়েছেন। গ্রেপ্তার আবিদুর রহমান শ্রাবণ শহরের বাগমামুদালীপাড়া এলাকার মো. আনিচুর রহমান রলিনের ছেলে।

গ্রেপ্তার অপর একজনের বিরুদ্ধে পূর্বে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নতুনগাঁও এলাকায় মার্কাস মসজিদ সংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. ইয়াসিন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে।

পরে ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সদর উপজেলার গণকপাড়া এলাকায় জনৈক হায়াত কাজীর বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় আবিদুর রহমান শ্রাবণ (২৭) ও মো. শাকিল শেখ (২৬) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১২০ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাকিল শেখ গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের  এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে পূর্বে আটটি মামলা রয়েছে। তিনজনের কাছ থেকে সর্বমোট ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝