Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

শীতে কোন সময়ের রোদে বেশি ভিটামিন ডি থাকে?

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম  (ভিজিটর : ২৪)

শীতে প্রায়ই রোদ ওঠে না। দিনের পর দিন রোদে না বসলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়। এর ফলে হাড় ও পেশিতে ব্যথা, ক্লান্তি, দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই রোদ উঠলেই সময় নিয়ে রোদ পোহানো উচিত। এতে শুধু শরীর গরম থাকবে না, ভিটামিন ডি-এর ঘাটতিও পূরণ হবে।   

শীতে কোন সময় রোদে থাকবেন?

ভিটামিন ডি পেতে সপ্তাহে অন্তত ৩-৪ দিন রোদে বসার অভ্যাস করুন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা অথবা দুপুর ২টো থেকে বিকেল ৪টার মধ্যে ১৫-২০ মিনিট রোদে থাকতে পারেন। তবে ত্বকের ধরন, আবহাওয়া ও ইউভি সূচক অনুযায়ী প্রয়োজনীয় সময় আলাদা হতে পারে। 

শীতে ভিটামিন ডি-এর ঘাটতি হলে কী কী সমস্যা হতে পারে?

হাড় ও গাঁটে ব্যথা: ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এর অভাব হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। হাড়ে ব্যথা এবং পেশিতে অস্বস্তিও দেখা দিতে পারে।

পেশিতে দুর্বলতা: শরীরে ভিটামিন ডি কম থাকলে পেশির শক্তি কমে যেতে পারে। ফলে হাঁটাচলা বা দৈনন্দিন কাজে ক্লান্তি আসতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব: শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজকর্মের জন্যও ভিটামিন ডি প্রয়োজন।

শুধু রোদ পোহালেই কি ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হবে?

রোদ পোহালেই ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হবে তা সবসময় ঠিক নয়। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি বেশি থাকলে শুধু রোদে বসে তা পূরণ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা, প্রয়োজনীয় খাবার এবং সাপ্লিমেন্টের সাহায্য নিতে হবে। আর দীর্ঘক্ষণ রোদে থাকলে ত্বকের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সুরক্ষাও নিতে হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝