Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

আজ সিঙ্গেল দিবস

প্রেমিক-প্রেমিকা নেই? আজকের দিনটি হোক নিজের জন্য

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম  (ভিজিটর : ৫৯০৮)
ছবিতে: বিজয়া সাহা

ছবিতে: বিজয়া সাহা

প্রেমিক বা প্রেমিকা নেই—তাতে কী! নিজের জন্য সময় দেওয়ার উপলক্ষ হিসেবে আজকের দিনটি উদযাপন করতে পারেন সিঙ্গেলরা। আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস।

সিঙ্গেল থাকা নিয়ে অনেকের মধ্যে হতাশা থাকলেও বিষয়টিকে ভিন্নভাবেও দেখা যায়। সম্পর্কের বাইরে থেকেও নিজের ক্যারিয়ার, কাজ, শখ ও ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। নিজের যত্ন নেওয়া এবং নিজেকে ভালোবাসার জন্যও এটি হতে পারে একটি ভালো সময়।

সিঙ্গেল দিবসের প্রচলন নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। ‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, চীনে ১১ নভেম্বর সিঙ্গেল দিবস পালিত হয়। তারিখটিতে চারটি ‘১’ থাকায় একাকী বা সিঙ্গেল ব্যক্তিদের প্রতীক হিসেবে দিনটিকে বেছে নেওয়া হয়।

ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী ১১ নভেম্বর সিঙ্গেল দিবস উদযাপনের উদ্যোগ নেন। পরে ধারণাটি চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে দেশটির জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে।

বর্তমানে চীনে সিঙ্গেল দিবস শুধু উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এ দিন অনেকে বন্ধু ও স্বজনদের সঙ্গে সময় কাটান, ঘুরতে বের হন এবং কেনাকাটা করেন। বিশেষ করে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে দিনটি চীনের অন্যতম বড় বাণিজ্যিক দিবসে পরিণত হয়েছে।

তবে সিঙ্গেল দিবসের মূল বার্তা হতে পারে—সম্পর্কে না থাকাটাকে নেতিবাচকভাবে না দেখে নিজের জীবন, স্বপ্ন ও পছন্দকে গুরুত্ব দেওয়া। তাই আজকের দিনটি হতে পারে নিজের জন্য একটু সময় বের করে নিজেকেই উদযাপন করার উপলক্ষ।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝