Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম  (ভিজিটর : ৬)

সাতক্ষীরায় যত্রতত্র ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা চিকিৎসার নামে সাধারণ মানুষকে জিম্মি করে টেস্ট বাণিজ্যে নিয়োজিত অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টা দিকে শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ, মিয়ারাজ হোসেন প্রমূখ।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠানে সেবার মান ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রোগীরা নানা ধরনের ভোগান্তি ও ঝুঁকির মধ্যে পড়ছেন।

বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা না নিলে। অন্যথায় সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝