Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজ, ৬ দিন রাতে ট্রাফিক ডাইভারসন

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম  (ভিজিটর : ৮)

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্ণফুলী টানেলে রাতে ট্রাফিক ডাইভারসন কার্যকর থাকবে।

এ সময় বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয়মুখে যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক এ ট্রাফিক ব্যবস্থাপনায় যাত্রী ও চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় নির্ধারিত সময়ে টানেল ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীদের সম্ভাব্য বিলম্বের বিষয়টি বিবেচনায় রেখে যাত্রা পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝