খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি জেলার বিভিন্ন সড়কে ৬৪০টি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সড়কে ৬৪০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১১টি যানবাহন আটক করা হয়েছে। অভিযানে ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
এফপি/মিব